৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:২৬ পিএম BDST banglanew24
28 Nov 2012   06:20:11 PM   Wednesday BdST
E-mail this

ত্রিপুরায় মহাকরণের সামনে সরকার বিরোধী আওয়াজ কর্মচারীদের


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের মহাকরণের সামনে দাঁড়িয়েই সরকার বিরোধী আওয়াজ তুললেন কর্মচারীরা। যে কৌশলে কলকাতায় গত নির্বাচনের আগে মহাকরণের অলিন্দে সরকার বিরোধী ভূমিকা নেওয়া হয়েছিল, বুধবার ঠিক একই কৌশল এবার দেখা গেল ত্রিপুরায়।

মঙ্গলবার রাজ্য সরকার সাত শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেছিল কর্মচারীদের জন্য। কিন্তু এতে খুশি নন কর্মচারীরা। কংগ্রেস সমর্থক কর্মচারীদের বক্তব্য, এতে তাদের কোনো লাভ হবে না।

এর প্রতিবাদে ‘মহাকরণ কর্মচারী সমিতি’ মহাকরণের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সংগঠনটি কংগ্রেস নিয়ন্ত্রিত।
 
তাদের বক্তব্য, “রাজ্য সরকার যে সাত শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা দিয়েছে, তাতে কর্মচারীরা কোনো ক্ষেত্রেই লাভবান হননি। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের সে হারে মহার্ঘ্যভাতা দিচ্ছে না। এরই প্রতিবাদে মহাকরণ কর্মচারী সমিতি বিক্ষোভে শামিল হয়।”

সাত শতাংশ ডিএ দেয়ার পরও রাজ্য সরকার পুনরায় রাজ্যের সরকারি কর্মচারীদের চরম বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন কর্মচারী নেতা অজয় বিশ্বাস।

খোদ মহাকরণের সামনে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান এ রাজ্যে এবারই প্রথম।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান