১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:২৬ এএম BDST banglanew24
11 Jun 2012   11:35:49 AM   Monday BdST
E-mail this

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গুডলাক সিএনজি স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার (৩০) নিহত হয়েছেন।

সোমবার সকাল ১১টা পর্যন্ত তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গুডলাক সিএনজি স্টেশনের কাছে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পাটুরিয়াগামী অপর একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির হেলপার দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান বাংলানিউজকে জানান, চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও দুর্ঘটনার পরপর এর চালক পালিয়ে গেছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান