ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে ৯৪ লাখ ২০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ-২০১২) কর পরবর্তী লাভ হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪৮ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৮৯ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪৪ টাকা (রেস্টেড)।
বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, মে ১২, ২০১২
এসএনএইচ
সম্পাদনা : আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর