 |
| ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয় অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং। গ্রুপ পর্বে টানা চতুর্থ জয়ের পথে বুধবার তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় ওয়ারী ক্লাবকে। অপর ম্যাচে সাধারণ বীমা ১-০ ব্যবধানে হারায় পুলিশ এসসিকে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডানের পক্ষে মামুনুর রহমান চয়ন দুটি এবং গোলাম মোস্তফা মানিক, রাসেল মাহমুদ জিমি ও শেখ মোহাম্মদ নান্নু একটি করে গোল করেন।
একই ভেন্যুতে অপর ম্যাচে সাধারণ বীমা একমাত্র গোলে হারায় পুলিশ এসসিকে। বিজয় দলের পক্ষে মনিরুজ্জামান জয়সূচক গোলটি করেন।
বৃহস্পতিবার সোনালী ব্যাংক-বাংলাদেশ এসসি এবং আবাহনী-পুলিশ এসসি মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস