ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ দিয়েছে, তা তাদের বিও অ্যাকাউন্টে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে।
এছাড়া ফোলিও শেয়ারহোল্ডারদের স্ব স্ব ঠিকানায় নগদ লভ্যাংশ ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দিয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কর পরবর্তী লাভ হয়েছে ১৯ কোটি ৭৬ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ২২ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৩ দশমিক ২৩ টাকা দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর