৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:১২ পিএম BDST banglanew24
29 Mar 2011   08:33:44 PM   Tuesday BdST
E-mail this

ইউটিউবে আন্দালিব পার্থের বক্তব্য: আলোচনার ঝড়


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউটিউবে আন্দালিব পার্থের বক্তব্য: আলোচনার ঝড়

ঢাকা: ইউটিউবে ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর দেওয়া একটি বক্তব্য অনলাইন পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় সংসদে গত ২৬ মার্চ দেওয়া তার জ্বালাময়ী এ বক্তৃতা রাজনৈতিক মহলেও ঝড় তোলে।

বক্তৃতাটি sangsad.andalib এবং http://www.youtube.com/watch?v=ZWPDD1qoAL0 এ দুটি ঠিকানাতেই আপলোড করা হয়েছে।

গত দুই দিনে এ ভিডিওচিত্রটি সর্বাধিক হিটের তালিকায় উঠে আসে।

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী বিশেষ করে বাঙালিরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে ভিডিও চিত্রটি দেখছেন। যাতে জাতীয় সংসদে দেওয়া আন্দালিবের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ১১ মিনিট ২ সেকেন্ডের এ ভিডিও বক্তৃতায় সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদ্যুৎ সঙ্কট ও অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপসহ বিভিন্ন ইস্যুতে কড়া সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ।

ইউটিউবে দেওয়া এ বক্তব্য যে অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে তা ভিডিওচিত্রটির হিট থেকেই বোঝা যায়। তরুণ প্রজন্মের মাঝে ইউটিউব ব্যবহারের মাত্রা বেশি। আর এ বক্তব্য তারাই বেশি পছন্দ করছে। পছন্দের বিষয়টি ভিডিও চিত্রটি দেখে তাদের করা মন্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয়। এসব মন্তব্যে পার্থকে ডিজিটাল টাইগার, বাংলার রয়েল বেঙ্গল, তরুণ প্রজন্মের কা-ারিসহ বিভিন্ন বিশেষণ দিয়েছেন।

আর ক্রমেই বেড়ে  চলেছে এ ভিডিও ক্লিপটিতে হিটের সংখ্যা।

বাংলাদেশ সময় ২০১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলানিউজএক্সক্লুসিভ

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান