ঢাকা: ফুওয়াং ফুড কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে কোম্পানির পরিচালনা পর্দ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির ১৬তম এজিএম আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় গাজীপুরের মনিপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে ফুওয়াং ভবন, ৪১১ গুলশানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ফুওয়াং ফুড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে ফুওয়াং ফুড কোম্পানির শেয়ারপ্রতি লাভ (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪১ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ দশমিক ৮৫ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো ০ দশমিক ২১ টাকা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com