৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৪১ এএম BDST banglanew24
26 Jun 2012   05:33:46 PM   Tuesday BdST
E-mail this

ধানমণ্ডিতে গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্ত আলাল-টুকু


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোডে মিডওয়ে পরিবহনের একটি গাড়ি পোড়ানোর মামলায়  যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ অভিযোগ গঠন করেন। এ সময় আসামিদের অব্যাহতির আবেদনও নাকচ করে দেন তিনি।

অপর আসামিরা হলেন, ঢাকা সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার আবুল খায়ের বাবুল, ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার জসিম উদ্দিন মাহমুদ, দীন ইসলাম, সেলিম ওরফে ফরেন সেলিম, মোখলেছুর রহমান, সাজেদুর রহমান সাজেদ ও সোহেল।

তবে আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। আগামী ১৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।

শুনানিকালে টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে আলালসহ অপর আসামিরা জামিনে থেকে আদালতে হাজির হন। টুকু এ মামলায় জামিনে থাকলেও উত্তরা থানার পৃথক ২টি মামলায় কারাগারে আছেন।

মামলার অভিযোগ করা হয়, ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতালের আগের দিন বিকালে রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোডের আহম্মেদ মেডিক্যালের সামনে আসামিরা মিডওয়ে পরিবহনের ঢাকা-মেট্টো-ব-১৪-২০৪৭ নম্বর গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ সময় আসামিরা যাত্রীদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেন এবং পুলিশের ওপর হামলা করেন।

ওইদিনই রাজধানীর ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন ধানমণ্ডি থানার এএসআই আক্কাস আলী।

বাংলাদেশ সময়:  ১৭৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমআই/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান