ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন মিল কোম্পানির অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে বলে প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত অনিরীক্ষিত প্রতিবেদনে পাওয়া যায়। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে সাড়ে ৬ কোটি টাকা।
সায়হাম কটন মিল কোম্পানির ২০১২ সালের ৩০ অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (মে ২০১২-অক্টোবর ২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ১৭ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ১১ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ২৯ টাকা।
সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা বেড়েছে ৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (আগস্ট ২০১২- অক্টোবর ২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৭১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৫ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ৬৪ টাকা।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর