৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৩৯ পিএম BDST banglanew24
31 Jan 2013   07:14:21 AM   Thursday BdST
E-mail this

বগুড়ায় আ’লীগ সম্মেলন- শফিক সভাপতি, রাজ সা. সম্পাদক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবু সুফিয়ান শফিক সভাপতি ও মাহফুজুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদরের মাটিডালী পল্লী মঙ্গল হাইস্কুল মাঠে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মমতাজ উদ্দিন এ কমিটি ঘোষণা করেন।

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে প্রথম অধিবেশনে জেলা আ’লীগের সভাপতি উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু করেন।

সম্মেলন চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ কয়েকটি ক্ষেত্রে সরকারের ব্যাপক সাফল্যের কথা উল্লেখ করে বলেন, “আওয়ামী লীগ সরকার সারাদেশে সার্বিক উন্নয়ন করেছে। তাই দেশের মানুষ আবারও বর্তমান সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “মমহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বহু কাঙ্খিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিচার বানচাল করতে বিএনপি-জামায়াত জোট বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।”

সম্মলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি. এম. মুসা পেস্তা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায়, প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, সাংস্কৃতিক সম্পাদক এস.এম. শাহজাহান, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩  
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান