৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:১৩ পিএম BDST banglanew24
30 Jun 2012   02:25:09 PM   Saturday BdST
E-mail this

সীতাকুন্ডে দুর্বৃত্ত’র হামলায় ইকো পার্কের ফরেস্টার সস্ত্রীক আহত


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সরকারি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতর শুক্রবার দিবাগত রাতে বন কর্মকর্তা মহদীন হোসেন এবং তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাসা থেকে বিভিন্ন মালামালও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় শনিবার ভোরে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহদীন হোসেন সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ফরেস্টার হিসেবে কর্মরত।

ইকো পার্কের পরিচালক আবুল মনসুর বাংলানিউজকে জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময়ে একদল মুখোশধারী ইকো পার্কের ভেতর বন বিভাগের স্টাফ কোয়ার্টারে মহদীনের বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে।

এসময় দুর্বত্তরা দু‌ই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বাসা থেকে দু‘টি মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় মালামাল নিতে মহদীন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

রাতে বন বিভাগের নৈশপ্রহরীরা স্টাফ কোয়ার্টার এলাকায় টহল দিতে গিয়ে এ ঘটনা দেখতে পান। পরে তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিচালক আবুল মনসুর বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে এ ঘটনা ডাকাতি বলেই মনে হচ্ছে। আমরা এ বিষয়ে সীতাকুন্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মহদীনের গ্রামের বাড়ি নড়াইল উপজেলা সদরে। শুক্রবার নড়াইল থেকে তার স্ত্রী সীতাকুন্ডে বেড়াতে আসেন বলে জানিয়েছন পরিচালক মনসুর।

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘন্টা, জুন ৩০, ২০১২
আরডিজি/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান