৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৫৯ এএম BDST banglanew24
30 Jun 2012   04:10:04 PM   Saturday BdST
E-mail this

নেপালে ভূমিধসে ১০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেপালে ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ঢাকা: প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে শুক্রবার নেপালের পশ্চিমাঞ্চলীয় এলাকায় নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। নেপালের পশ্চিমাঞ্চলীয় তানাহুন এবং বাগলাং জেলায় শনিবার সকালের দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমিধসে তানাহুন জেলায় মারা যায় সাতজন। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। প্রবল বৃষ্টিপাতে বাড়ির দেয়াল ধ্বসে পড়লে তাদের মৃত্যু ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে জানা গেছে।  

একই সময় বাগলুং জেলায় অপর ভূমিধসের ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়লে একটি শিশুসহ তিনজন মারা যায়। এছাড়া আরো দু’জন এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্যময় দক্ষিণ এশীয় রাষ্ট্র নেপালে মৌসুমি বৃষ্টিপাতের সময় ভূমিধসের কারণে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান