৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:০৬ এএম BDST banglanew24
17 May 2012   12:27:06 PM   Thursday BdST
E-mail this

শাহরুখ খান অবাঞ্ছিত


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহরুখ খান অবাঞ্ছিত

মুম্বাই: নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে শাহরুখ খানকে। অভিযোগ প্রমাণিত হলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন বলিউড বাদশা।

বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার খেলা শেষে মাঠে প্রবেশ করতে গিয়ে নিরাপত্তাকর্মীর প্রতিরোধের মুখে পড়েন শাহরুখ। বাধা পেয়ে ক্ষ্যাপাটে হয়ে উঠেন কিং খান। নিরাপত্তাকর্মীদের সঙ্গে চোটপাট করেন। এসময় অনাকাঙ্খিত বাক্য বিনিময়ও করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মালিকের এমন আচরণে ক্ষুব্ধ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্মকর্তারা। ওই ঘটনায় এমসিএ ওয়ার্কিং কমিটি জরুরী বৈঠক করে শাহরুখকে নিষিদ্ধ ঘোষণা করে। পুলিশের কাছেও নালিশ করেছে এমসিএ।  

শাহরুখের বিরুদ্ধে মদ্যপ থাকার পাশাপাশি বাজে আচরণ, দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হওয়া ও ধস্তাধস্তির অভিযোগ এনেছে এমসিসি। তাদের বক্তব্য, নিরাপত্তা কর্মীদের সঙ্গে শুধু বাজে ব্যবহার করেননি, একজন মহিলার সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেছেন শাহরুখ।

তবে এমসিএর অভিযোগ অস্বীকার করেছেন শাহরুখ খান। বলিউডের জনপ্রিয় অভিনেতা এবিষয়ে বলেন, ‘হ্যাঁ, তাদের ব্যবহারে আমি ক্ষুব্ধ হয়েছিলাম। কিন্তু মদ্যপ ছিলাম না।’

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন না শাহরুখ। শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতা জেতার পর ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ছেলে মেয়েদেরকে আনতে যান তিনি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এ বিষয়ে শাহরুখ বলেন, ‘আমি ছেলেমেয়েদের আনতে গিয়ে দেখি স্টেডিয়ামের কর্মকর্তারা ছোট ছোট শিশুদের ধাক্কা দিচ্ছে। এজাতীয় ব্যবহার ক্ষমার অযোগ্য।’

শাহরুখ বলেন, ‘আমি মনে করি আমার ব্যবহার একেবারে ঠিক ছিলো। তারা যদি আমার সন্তান বা অন্য শিশুদের সঙ্গে এমন বাজে আচরণ করে তাহলে নিশ্চিয়ই চুপ করে বসে থাকবো না।’

এনডিটিভি জানায়, অভিযোগ তদন্ত চলাকালীন কেকেআর মালিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এমসিএ। অভিযোগ প্রমাণিত হলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি। যদিও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিবিআই) প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠী বলেছেন, ‘অপ্রত্যাশিত ঘটনা সেখানে ঘটেছে। অনাকাঙ্খিত কথাবার্তাও হয়েছে। সেজন্য এমসিএ কর্মকর্তারা ক্ষিপ্ত। বিসিসিআই অবশ্যই জানতে চেষ্টা করবে এমসিএ কর্মকর্তারা কি বলতে চান।’

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ১৭, ২০১২

এমএইচ
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর/চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান