এ নিত্যকার
বুক যেনো তার স্বপ্ন আধার
যজ্ঞের ধন, পরম আপন
পরিজনের আশা;–
আর ক`টা দিন
ফিরবে সুদিন
কাটবে মলিন দৈন্যতা দিন
ঘুচবে মলিন দশা;
হঠাতৎ ঝড়ে মাতম ঘরে
সুবোধ সে ছেলের প্রাণবায়ু ঝরে
বিদ্যাপীঠ আঙ্গিনায়।
কার কী-বা দায়
কী আসে যায়!
দগ্ধিত যে, তারই পোড়ায়।
এ নিত্যকার; নয়?
বিবর্ণ তুষার
ধূসর বাস্তবতা; অবলুপ্ত চেতনা।
স্বপ্ন অবধারিত যেনো পোড়ার যাতনা!
আশা– হতাশা কুড়োয়,
স্বপ্ন– স্বপ্নই রয়;
ধূসর বাস্তবতায় মুখ
থুবড়ে পিষ্ট হয়।
তমসা প্রহর দীর্ঘ
সহজে মিটে না
আশা দূর পরাহত`র
একমুঠো জোছনা।
আশংসন আলোই আঁধারে
আভা তো ফোটে না,
জোটে অপার বিভীষিকার
মায়াবী ছলনা।
ঘুণে ধরা তারুণ্য, নেই
আলোর নিশানা
প্রহেলিকা গ্রাস করা
দৃশ্যত প্রবঞ্চনা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১২