৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৪৩ পিএম BDST banglanew24
03 Aug 2012   09:12:39 PM   Friday BdST
E-mail this

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাক চাপায় আজিবুল মোল্লা (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিবুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মুনসুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউদ্দিন জানান, মহাসড়ক থেকে খাগাইল বাইপাস সড়কে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সোহাগ মৃধা (২২) রাস্তার পাশে পড়ে যান। তার সঙ্গে থাকা আজিবুল মোল্লা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত সোহাগ মৃধাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি খাগাইল গ্রামের আকরাম মৃধার ছেলে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান