৪৬ বছর বয়সী আমেরিকান-ম্যাক্সিকান অভিনেত্রী সালমা হায়েক সম্প্রতি যোগ দিয়েছিলেন জার্মানির ডুসেলডরফে অনুষ্ঠিত ব্যাম্বি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
কালো ও সোনালি গাউনে এই অভিনেত্রীকে বেশ আবেদনময়ি লাগছিল । তিনি এ অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র তালিকায় পুরস্কার জিতেছেন।
ট্রফি হাতে লাল গালিচায় বিভিন্ন ভঙ্গিতে নিজেকে জাহির করেন সালমা হায়েক। অনুষ্ঠানটির অন্যতম অতিথিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। অতিথিদের তালিকায় আরো ছিলেন ডাচ মডেল সিলভি ভ্যান ডার ভার্ট এবং অস্ট্রেলিয়ান স্কাইডাইভার ফিলিক্স বমগার্টনার।
সালমা হায়েক সম্প্রতি কমিডি ফিল্ম ‘হেয়ার কামস দ্যা বুম’ এ কেভিন জেমস এর সাথে কাজ করেছেন। শিগগিরই তাকে অ্যাডাম স্যান্ডলারের বিপরীতে ‘গ্রোন আপ-২’ ছবিতে দেখা যাবে।
সূত্র: দি সান
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা,নভেম্বর ২৪,২০১২
এমকে/গোরা eic@banglanews24.com