১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:২৯ পিএম BDST banglanew24
Robi an AXIATA company
03 Feb 2013   09:58:26 AM   Sunday BdST
E-mail this

ডিবি`র এসআই নিহত গজারিয়ায়


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিবি`র এসআই নিহত গজারিয়ায়

ঢাকা: রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রকে ধাওয়া করে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শরিফুল ইসলাম (৩৮) মুন্সীগঞ্জের গজারিয়ায় গিয়ে খুন হয়েছেন।

একই ঘটনায় পুলিশের গুলিতে শিপন (২৭) নামে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে আহত এসআইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ডেমরার সারুলিয়া এলাকা থেকে একদল চোর ট্রাকে করে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামসহ ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল। এসময় ওই চক্রকে আটকানোর জন্য ডিবির দুটি গাড়ি ট্রাকটি ধাওয়া করে মুন্সীগঞ্জের গজারিয়ায় পর্যন্ত যায়। গজারিয়া এলাকায় হঠাৎ ট্রাকটি থামিয়ে পেছনে থাকা ডিবির একটি মাইক্রোকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর এসআই শরিফুল ইসলাম দৌড়ে চলন্ত ট্রাকে উঠে গাড়িটিকে থামাতে বলে। কিন্তু চোর চক্র ট্রাক না থামিয়ে শরিফুলকে মারধর করতে থাকে। এতেও এসআই শরিফুল গাড়ি থেকে না নামায় এক পর্যায়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন শরিফুল। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, এসআইকে বাঁচাতে এবং চোর চক্রকে ধরার জন্য পিছু নেওয়া ডিবি সদস্যরা গুলি চালালে শিপন গুলিবিদ্ধ হয়। শিপন ওই ট্রাকের চালক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সঙ্গে থাকা ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, চোর চক্রের ট্রাকটিকে ধরার জন্য ডিবির দুটি গাড়িতে তারা ১৪ জন অংশ নেন।

অন্যদিকে, ট্রাকে চোর চক্রটিতে ছিল ১৫ থেকে ২০ সদস্য। চক্রটিকে ধাওয়া করে গজারিয়া পর্যন্ত যাওয়ার পর হঠাৎ ব্রেক কষে পেছনের ডিবির একটি মাইক্রোকে ধাক্কা দেয় ট্রাকটি।

নিহত এসআই শরিফুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানায়।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
কেজেডএস/এজেডএস/আরআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


গজারিয়ায় এসআই নিহত: ট্রান্সফরমারসহ ট্রাক উদ্ধার

০৩ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান