৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:৩৩ পিএম BDST banglanew24
23 Jun 2012   02:52:31 PM   Saturday BdST
E-mail this

ভিশন-২০২১ সফল করতে শিল্পের অবদান বৃদ্ধি করতে হবে: শিল্পমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভিশন-২০২১ সফল করতে শিল্পের অবদান বৃদ্ধি করতে হবে: শিল্পমন্ত্রী
ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ভিশন-২০২১ সফল করতে হলে অর্থনীতিতে শিল্পের অবদান বৃদ্ধি করে ৪০ শতাংশ করতে হবে।

শনিবার সকাল ১১টায় এফবিসিসিআই ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ইকোনোমিক্স জোন ফর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর: “অপরস্যুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিল্পের অবদান বৃদ্ধির লক্ষ্যে আমরা ৫টি শিল্পনগরী তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ২টি চট্টগ্রামে, একটি সিরাজগঞ্জ, একটি সিলেট ও একটি মংলায়। এতে বিদেশি সকল বিনিয়োগকারী দেশ বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ করার সমান স‍ুযোগ পাবে।

এছাড়া সেমিনারে অন্য বক্তাদের বক্তব্য এবং মুক্তমত আলোচনায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ওঠে এলে শিল্পমন্ত্রী সে প্রসঙ্গে একাত্মতা প্রকাশ করে আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, শিল্পনগরীতে অটোমোব‍াইল, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিংকে আলাদা জায়গা দেওয়া হবে।

এফবিসিসিআই’র সভাপতি একে আজাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ ইকোনোমিক্স জোন অথরিটিরি সচিব এবং নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ও শিল্প মন্ত্রণালয় সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সামিট অ্যাসেটের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এটি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান