৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:২৫ এএম BDST banglanew24
29 Jan 2013   05:55:51 PM   Tuesday BdST
E-mail this

মুনাফা বেড়েছে সাভার বিফ্রাক্টরিজ ও রেনউইক যজ্ঞেশ্বরের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি দুটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। কোম্পানি দুটি হলো, সাভার বিফ্রাক্টরিজ ও রেনউইক যজ্ঞেশ্বর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সাভার বিফ্রাক্টরিজ: সাভার বিফ্রাক্টরিজ কোম্পানির ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয়  (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৪ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ২৩ টাকা।
 
সুতরাং এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ লাখ টাকা।
 
অন্যদিকে, গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১১ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০৮ টাকা।
 
রেনউইক যজ্ঞেশ্বর: রেনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৪১ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয়  (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৬ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৫ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ২৫ টাকা।
 
সুতরাং এক বছরে এ কোম্পানির মুনাফা বেড়েছে ১৬ লাখ ২০ হাজার টাকা।
 
অন্যদিকে, গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩৪ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৭ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৬ টাকা।
 
আরও জানা গেছে, এ পযন্ত কোম্পানিটির মোট লোকসান হয়েছে ৪ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান