৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:৩৩ পিএম BDST banglanew24
27 Sep 2012   03:33:07 PM   Thursday BdST
E-mail this

সুপার ওভারে জয়ী শ্রীলঙ্কা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুপার ওভারে জয়ী শ্রীলঙ্কা

পাল্লেকেলে: টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ আটের খেলায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে স্বাগতিকরা হারিয়েছে নিউজিল্যান্ডকে।

নিউজিল্যান্ড: ১৭৪/৭ (ওভার ২০)
শ্রীলঙ্কা: ১৭৪/৬ (ওভার ২০)
ফল: সুপার ওভারে জয়ী শ্রীলঙ্কা

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। ব্যাট করতে নেমে দলের ৫৭ রানের মধ্যে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আকিলা ধনঞ্জয়ার বলে ক্যাচ আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৩৮ রান করেন তিনি।

দারুণ ফর্মে থাকা ব্রেন্ডন ম্যাককালাম ভালোই ব্যাট করছিলেন শ্রীলঙ্কানদের বিপক্ষে। কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো ডানহাতি এই ব্যাটসম্যানকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি বোলাররা। নিজের নামের পাশে ২৫ রান যোগ হতেই তাকে সাজঘরের পথ দেখান জীবন মেন্ডিস। জীবনের বল উড়িয়ে মার গিয়ে ডিপ স্কয়ার লেগে থিসারা পেরেরার তালুবন্দী হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাককালামকে থামাতে পারলেও রব নিকলকে আটকাতে পারেনি লঙ্কান বোলাররা। ধনঞ্জয়ার দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪০ বলে ৫৮ রান করেন নিকল। তিনটি চার ও চারটি ছয়ের মার ছিলো তার ইনিংসে। শেষপর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করতে পারে কিউইরা।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিউই বোলারদের তুলোধুনো করেন লঙ্কানরা। শেষ দিকে দৃশ্যপট ছিলো একেবারে উল্টো। নিয়ন্ত্রিত বোলিং করে লঙ্কানদের রানের গতি কমিয়ে দেয় সফরকারী বোলাররা। তিলকারত্নে দিলশানের ৭৬ ও মাহেলা জয়াবর্ধনের ৪৪ রানের সুবাদে স্বাগতিকদরে গন্তব্যে পৌঁছার পথ পরিষ্কার থাকলেও ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় এক রান নিতে পারেননি লাহিরু থিরিমান্নে। টিম সাউদির বলে উইকেটের প্রান্ত বল করতে গিয়ে রান আউট হন তিনি (৫)। স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলতে নেমে টিম সাউদির ছয় বলে এক উইকেটে ১৩ রান করে স্বাগতিকরা। ব্যাট করেন মাহেলা জয়াবর্ধনে, থিরাসা পেরেরা ও তিলকারত্নে দিলশান। জবাবে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং এক উইকেট হারিয়ে ৭ রান করতে পারে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস ও আকিলা পেরেরা।

নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), মার্টিন গুপটিল, জেমস ফ্রাঙ্কলিন, ব্রেন্ডন ম্যাককালাম, রব নিকল, জ্যাকব ওরাম, ড্যানিয়েল ভেট্টরি, কেন উইলিয়ামসন, নাথান ম্যাককালাম, টিম সাউদি ও কাইল মিলস।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান