৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:২৪ পিএম BDST banglanew24
15 Sep 2012   06:59:35 PM   Saturday BdST
E-mail this

মহানবীর অবমাননাকর চলচ্চিত্র: সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মহানবীর অবমাননাকর চলচ্চিত্র: সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি
ছবি: সবিতা রহমান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি মার্কিন চলচ্চিত্রে মহানবী হযরত মুহম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ করেছে তিনটি ইসলামি সংগঠন। এর বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে তারা।

বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা এবং আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জাতীয় ইমাম ও খতিব পরিষদের মহাসচিব জসিম উদ্দীন আল আজহারী বলেন, এদেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু রাসুলের (সা.) অবমাননা সহ্য করবেন না।  

তিনি অবিলম্বে জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশের মহানগর সভাপতি মাওলানা আবু জাফর হেলাল।

অন্যদের মধ্যে আরো ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব মাসুদ হোসাইন আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নগর সভাপতি ফিরোজ আলম খোকন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মহানগর সভাপতি এইচএএম শাফি ও সহ সভাপতি আবু নাসের মো. মুসা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমেরিকা পরিকল্পিতভাবে মুসলমানদের হৃদয়ে আঘাত করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় আমেরিকান পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চত্ত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান