৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:৫০ এএম BDST banglanew24
10 May 2012   07:23:55 PM   Thursday BdST
E-mail this

ন্যাপোর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ন্যাপোর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী

১১ মে গুলশান লাইফস্টাইল গ্যালারিতে শুরু হচ্ছে নাজমুল হক(ন্যাপো) এর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।

ন্যাপো একজন অবসরপ্রাপ্ত আইটি পেশজীবী। খুব অল্প বয়সেই চাচার কোডাক বক্স ক্যামেরা দিয়ে আলোকচিত্রী হিসেবে হাতেখড়ি তার। ঢাকার ইস্কাটনে প্রতিবেশীর পুকুরে দাদিমার কাছ থেকে পুরস্কার পাওয়া হাঁসের ছবি তুলতে গিয়েই জীবনের প্রথম প্রকৃতির প্রেমে পড়েন। যার যাত্রা পরবর্তী চার যুগ ধরে চলছে।

ন্যাপোর এটি প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী হলেও, এর আগে তিনি দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

১১ মে বিকেল ৫টা৩০-এ ‘ধৈর্য্য এবং প্রশংসা’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন চিত্রশিল্পী ও ডিজাইনার কুহু প্লামোদন।

ন্যাপোর প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ১৯ মে।

স্থান: এ লাইফস্টাইল গ্যালারি, ইনটেরিয়োর ডিপোট, বাড়ি-৭, রোড-১৪, গুলশান-১, ঢাকা ১২০১২।

বাংলাদেশ সময় ১৬৩০, মে ১০, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান