১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫৪ এএম BDST banglanew24
17 Feb 2013   06:48:15 PM   Sunday BdST
E-mail this

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম: সীতাকুণ্ডপৌরসভার পেশকার পাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার কথা কাটাকাটির জের ধরে সীতাকুণ্ড পৌরসভাধীন পেশকার পাড়া গ্রামের নুরুন্নবীর উপর হামলা চালায় একই গ্রামের কয়েকজন যুবক। তার আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিজানুল হক(৫৫) নামে এক বৃদ্ধের উপর হামলা চালায় নুরনবীর পক্ষের লোকজন। এর এক পর্যায়ে গ্রামবাসীরা দু’পে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সূত্র জানায়, গত শুক্রবার থেকে রোববার  পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সর্বশেষ রোববার সকাল ১১টার দিকে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পক্ষ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘দুই দল গ্রামবাসীর মধ্যে রোববার সকাল ১১টার দিকে সংঘর্ষ হয়েছে। এসময় একটি পক্ষ ৩টি সিএনজি চালিত অটো রিকসাসহ অন্তত পাঁচটি গাড়ি ভাংচুর করে।’

এ ঘটনায় ওসি দুজন আহত হওয়ার কথা স্বীকার করলেও এলাকাবাসীর দাবি তিনদিনে অন্তত ৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা (নং ২০) দায়ের হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়:১৮৪৮ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭ ২০১৩

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান