১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:২১ এএম BDST banglanew24
26 May 2012   07:42:20 PM   Saturday BdST
E-mail this

হিমুর খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হিমুর খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম: মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হিমুর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পৃথক দুইটি মানববন্ধন হয়েছে চট্টগ্রামে।

বুধবার বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে সামাজিক সংগঠন ‘শিকড়’ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সহপাঠীরা এ মানবন্ধনের আয়োজন করে।

প্রবর্তক মোড়ের মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিকড়’র সভাপতি এম ইসমাইল, সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরী, ছাত্রনেতা রেজাউল করিম রনি, আবু তৈয়ব, সাব্বির আনোয়ার চৌধুরী, রায়হানুল ইসলাম রানা, মিজানুর রহমান জিকু, বাপ্পী ও ফাহিম প্রমুখ।

তারা বলেন, শুধু মাদকসেবন ও ব্যবসার প্রতিবাদ করায় হিমুকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন ও হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। একটি কুচক্রীমহল খুনিদের বাঁচাতে বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অবিলম্বে হিমুর খুনি ও মদদদাতাদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। আর কত মায়ের বুক ফাটা কান্না শুনবো। আমরা আর কত মেধাবী ছাত্র হারাবো।

শিকড়ের মানববন্ধনের সময় ‘হিমুর হত্যাকারী শাহ সেলিম টিপুর ছেলে খুনি মাদক সম্রাট জুনাইদ ওরফে রিয়াদ, শাওন, সাজু ও ডেনির ফাঁসি চাই’ লেখা ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন হিমুর সহপাঠিরা।

এদিকে, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিকেল ৫টার দিকে আরেকটি মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, হিমুর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশনের ছাদে শারীরিক নির্যাতন ও জার্মানির ডোবারম্যান প্রজাতির হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার পর ছাদ থেকে ফেলে দেন একসময়ের হিমুর ৪ সহপাঠী। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান ইংরেজি মাধ্যমের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমু।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৬, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান