১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:২৫ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
25 Apr 2012   07:50:01 PM   Wednesday BdST
E-mail this

নওগাঁয় যমুনা ব্যাংকের শাখা স্থানান্তর


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নওগাঁয় যমুনা ব্যাংকের শাখা স্থানান্তর

নওগাঁ: যমুনা ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের প্রধান সড়কের পাশে নতুন ভবন ‘গীতাঞ্জলী শপিং কমপ্লেক্সে’ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটি স্থানান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বেলাল হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিয়র রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘যমুনা ব্যাংক দেশের মানুষের কল্যানে নিবেদিত। সরকারের মাধ্যমে ছাড়াও যমুনা ব্যাংক সরাসরি দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা, খেলাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশগ্রহন করে। এছাড়া দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পুনর্বাসনে যমুনা ব্যাংক বিপুল পরিমান অর্থ ব্যয় করে থাকে।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান আবরার হোসেন খান, লাইলী হোসেন প্রমূখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

প্রতিবেদন: শফিক ছোটন
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান