সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় ট্রলির চাপায় মাসুদ রতন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার সাড়ে সন্ধ্যা ৬টার এ দুর্ঘটনা ঘটে। তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ যাওয়ার পথে উপজেলা সদরের কংশনদী ব্রিজ পারাপারের সময় পেছন থেকে আসা একটি ট্রলি রতনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর