৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২৯ পিএম BDST banglanew24
04 Oct 2012   10:13:47 PM   Thursday BdST
E-mail this

সোলসের এবার ১২.১২.১২


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোলসের এবার ১২.১২.১২

বাংলাদেশে ব্যান্ডসঙ্গীত চর্চায় গত চার দশক ধরে সোলস পালন করে চলেছে অগ্রণী ভূমিকা। পথচলার এই লম্বা সময়ে সোলস দেশকে উপহার দিয়েছে তপন চৌধুরী, নকীব খান, আইয়ুব বাচ্চু, নাসিম আলী খান, পার্থ বড়ুয়ার মতো গুনী শিল্পী।

দীর্ঘ পাঁচবছর বিরতির পর গত বছর ০৯ ডিসেম্বর ডেডলাইন মিউজিক থেকে সোলসের ১৩তম একক অ্যালবাম ‘জ্যাম’ বাজারে আসে।
Souls
অ্যালবামটির বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়। সোলসের এবারের অ্যালবাম ‘১২.১২.১২’ এর কাজে হাত দিয়েছে পার্থ বড়ুয়া।

গত চার মাসে দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। এবার সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তিনি ঘোষণা দেন তাদের পরবর্তী অ্যালবাম ১২.১২.১২ এর জন্য। আর পাশাপাশি যোগ দিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচার কাজে।

তবে নিজের ব্যান্ডের অ্যালবামের কাজের জন্য আর দেরি করতে চান না পার্থ।

এ বিষয়ে পার্থ বড়ুয়া বাংলানিউজকে বলেন, “স্টেজ শো নিয়ে গত চার মাস আসলে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। অনেকদিন ধরেই ইচ্ছে থাকলেও অ্যালবামের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আর দেরি করতে চাই না। এবারে একটানা রেকর্ডিং করে সোলসের নতুন একক অ্যালবামের কাজটি শেষ করতে চাই। নতুন এ অ্যালবামটির নাম এবার ‘১২.১২.১২’।”

গান নিয়ে ব্যবস্ত থাকবেন বলে আপাতত কোনো নাটকে অভিনয় করবেন না।

অ্যালবামের নাম নিয়ে পার্থ জানান, সত্যি বলতে কোনো কিছু চিন্তা থেকে না, মনে হলো যেহেতু ২০১২ সালে অ্যালবামটি বাজারে আসবে। আর এ বছরটির ১২.১২.১২ তারিখটা অনেকটা স্পেশাল। তাই ঠিক করলাম অ্যালবামের নাম এটাই থাকবে। আশা করছি শ্রোতাদের দেওয়া কথা অনুযায়ী ‘১২.১২.১২’তে আমাদের নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’

উল্লেখ্য, জ্যাম` অ্যালবামে গান ছিল মোট ১২টি। গানগুলো ছিল কবির বকুল, মাহফুজ রহমান, আশরাফ বাবু আশিক, গোলাম মোর্শেদ, গোলাম কবির রনি, টি আই অন্তর ও রানার লেখা।
Souls
গানের শিরোনাম ছিল `নির্মলেন্দু গুণ`, `ছায়া`, `জ্যাম`, `মন খারাপ`, `গান`, `নাট্যকবিতা`, `নতুন ভোরে`, `বর্ণচোরা`, `বৃষ্টি`, `প্রিয় মুখ`, `দস্যি মেয়ে` ও `আতশবাজি`। `ছায়া` গানটি ড্রামস ছাড়া তৈরি করেছিল সোলস। জ্যাম গানটি ছিল সমসাময়িক ঢাকার ট্রাফিক জ্যামকে ঘিরে করা। জ্যাম গানটি ও এর মিউজিক ভিডিওটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে পার্থ বড়ুয়া বলেন, `যত দিন সামর্থ্য আছে শ্রোতাদের জন্য গান করে যেতে চাই। যখন আর সামর্থ্য থাকবে না, শ্রোতাদের গান শোনাতে চাই না, অবসর নিতে চাই।`

সোলসের বর্তমান সদস্যরা হলেন- নাসিম আলী খান (ভোকাল), পার্থ বড়ুয়া (গিটারিস্ট ও ভোকাল), এস কে আহসানুর রহমান আশিক (ড্রামস্), জাকের হাসান রানা (বেজ), তুষার রঞ্জন দত্ত (পারকিউশন), মীর শাহরিয়ার হোসেন মাসুম (কি-বোর্ড)।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান