৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:২৮ পিএম BDST banglanew24
14 Aug 2012   01:10:58 PM   Tuesday BdST
E-mail this

জিকিউ বলপেনের রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত জিকিউ বলপেন কোম্পানির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১:১ হারে বাজারে ৬৪ লাখ ৬৯ হাজার ৬৩২টি রাইট শেয়ার ছাড়বে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির শেয়ারহোল্ডারদের ১:১ হারে রাইট শেয়ার দিবে। অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবেন এ কোম্পানির শেয়ার ধারণকারীরা। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে প্রিমিয়াম ৫০ টাকা যোগ করে রাইট শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। রাইট শেয়ারের টাকা দিয়ে বিএমআরই এবং বহুতল ভবন নির্মাণ করা হবে।

এছাড়া পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ২০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীর বড় মগবাজারের জিকিউ ভবনে ইজিএম আহ্বান করা হয়েছে।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ আগস্ট। এছাড়া প্রস্তাবটি এসইসির অনুমোদনের পর রাইট শেয়ার এনটাইটেলমেন্টের জন্য আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান