৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:১২ এএম BDST banglanew24
15 Apr 2012   02:16:55 PM   Sunday BdST
E-mail this

ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যামিটি অ্যাওয়ার্ড অর্জন


স্বপ্নযাত্রা ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যামিটি অ্যাওয়ার্ড অর্জন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্জন করেছে ‘অ্যামিটি গ্লোবাল একাডেমিক অ্যাওয়ার্ড’।

ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম অ্যামিটি বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। আন্ত: দেশিয় মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও আত্মসচেতনতার মাধ্যমে কিভাবে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে; এসব বিষয়ের উপর গবেষণা করে থাকে ভারতের অ্যামিটি বিশ্ববিদ্যালয়। তারা আন্তর্জাতিক পরিমন্ডলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর অনুসন্ধান পরিচালনা করে এ অ্যাওয়ার্ড ঘোষণা করে।  

এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের উপর  পরিচালিত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের পর অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিবার্চক পরিষদ সর্বসম্মতিক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ‘অ্যামিটি গ্লোবাল একাডেমিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ এর জন্য নির্বাচিত করেন।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের নৈডাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল বিজনেস হরাইজনের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সম্মাননা দেওয়া হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অ্যামিটি অ্যাওয়ার্ড সংক্রান্ত তথ্য সম্পর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জনসংযোগ সহকারি পরিচালক আনোয়ার হাবিব কাজল বাংলানিউজকে জানান, মার্চের শেষ দিকে তারা অ্যামিটি অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি জানতে পারেন। তবে এ সংক্রান্ত সব কাগজপত্র হাতে পেয়েছেন গত সপ্তাহের শেষে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১২

সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান