১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫২ পিএম BDST banglanew24
22 Sep 2012   02:17:48 PM   Saturday BdST
E-mail this

১ দিনে ১ কোটি আইফোন ৫ বিক্রি!


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১ দিনে ১ কোটি আইফোন ৫ বিক্রি!

বিশ্বের কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হলো আইফোন ৫। অবশেষে ভোক্তাদের হাতে পৌঁছে গেল আইফোন ৫। ২১ সেপ্টেম্বর শুক্রবার এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ভোক্তাতের হাতে একে একে পৌছতে থাকে অ্যাপলের জাদুপণ্য আইফোন ৫। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বের কয়েকটি অ্যাপল স্টোরের সামনে গত কদিন থেকেই ছিল অ্যাপল ভক্তদের দিনরাত্রির অপেক্ষা। কেউ আবার সাতদিন আগেই লাইনে দাঁড়িয়েছেন প্রথম আইফোন ৫ হাতে নিতে। এসব উন্মাদনা যেন অ্যাপলকে ঘিরেই সম্ভব।

এরই মধ্যে অর্থাৎ প্রথম দিনেই ১ কোটি আইফোন ৫ বিক্রি করেছে অ্যাপল। এমন তথ্য দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তবে এটি কোনো আনুষ্ঠানিক তথ্য নয়। অচিরেই অ্যাপল বিক্রি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। তবে নিশ্চিতভাবেই আগের সব বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে গেছে আইফোন ৫। এটা প্রায় সুনিশ্চিত।

অ্যাপলের নিউ ইয়র্ক অ্যাপল স্টোর থেকে প্রথম দিকে পাওয়া আইফোন ৫ এর একজন ক্রেতা কিনেন থমসন। আইফোন ৫ হাতে পেয়ে জানালেন, ৮ দিন ধরে আইফোন ৫ এর অপেক্ষা করছি। এটা সত্যিই আনন্দের যে আমার এখন একটা আইফোন ৫ আছে।

বাংলাদেশ সময় ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান