১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
07 Aug 2012   02:23:21 PM   Tuesday BdST
E-mail this

স্বর্ণ জিতলেন গিওভান্নি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বর্ণ জিতলেন গিওভান্নি

লন্ডন: অলিম্পিকের পুরুষ শ্যুটিং ট্র্যাপের স্বর্ণ জিতেছেন ক্রোয়েশিয়ার গিওভান্নি সের্নোগোরাজ। প্রতিপক্ষকে শুট-অফে হারিয়ে এই ইভেন্টের স্বর্ণ পদক নিশ্চিত করেন তিনি।

২৯ বছর বয়সী গিওভান্নি হারান ইতালির মাসিমো ফাব্রিজিকে। কোয়ালিফাইং ও ফাইনালে সমান ১৪৬ স্কোর করায় শুট-অফ হয় গিওভান্নি ও মাসিমোর মধ্যে। তবে শুট-অফে গিওভানির কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নকে। কারণ ছয়টি শটের মধ্যে গিওভান্নি সবকয়টিতে আঘাত হানতে পারলেও পারেননি মাসিমো। ইতালিয়ান শ্যুটার লক্ষ্যভেদ করেন পাঁচটি।   

ব্রোঞ্জ পকদের নিষ্পত্তিও হয়েছে শুট-অফের মধ্যদিয়ে। প্রতিযোগিতার এই ইভেন্টে দুই বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাইকেল ডায়মন্ডকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন কুয়েতের ফেহাইদ আলদিহানি। কোয়ালিফাইং ও ফাইনাল মিলে তাদের স্কোর ছিলো সমান ১৪৫। তবে শুট-অফে আলদিহানির সঙ্গে পারেননি ডায়মন্ড। আলদিহানি নেন চার শট আর এক শট কম নিয়ে চতুর্থ হন ডায়মন্ড।

কোয়ালিফাইংয়ে ষষ্ঠস্থান পাওয়ায় আন্ডারডগ হিসেবে ফাইনালে উঠেন গিওভান্নি সের্নোগোরাজ। তবে ফাইনালে নিজেকে উজার করে দিয়েছেন। শুট অফে মাসিমোকে হারিয়ে দেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন গিওভান্নি। এর আগে স্বর্ণ জেতেন সান্দ্রা পার্কোভিচ। প্রতিযোগিতার মহিলা ডিসকাস বা চাকতি নিক্ষেপ থেকে স্বর্ণ পদক নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান