 |
| ছবিঃ নয়ন কুমার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : দেশে দুর্নীতি দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এমপি। তিনি বলেছেন, ‘দেশে দুর্নীতি হ্রাস পাচ্ছে না। বরং দিন দিন বাড়ছে। ভবিষ্যতে দুর্নীতি আরো বাড়বে বলে আমি মনে করি’।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জিএম কাদের আরো বলেন, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে এবং নির্বাচনে জেতার জন্য দুর্নীতি ও সুশাসনকে নিচে নামিয়ে আনা হয়। দুর্নীতি এখন স্বাভাবিক নীতি হয়ে দাঁড়িয়েছে। জনগণ স্বাভাবিকভাবে দুর্নীতিকে গ্রহণ করছে।
রফতানি উন্নয়ন ব্যুরো ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম।
বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএআর/এমআইএইচ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর