৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:১৭ পিএম BDST banglanew24
10 Oct 2012   11:00:44 PM   Wednesday BdST
E-mail this

মাত্র ২১৭৩ টাকায় আমিরাত থেকে বাংলাদেশ ভ্রমণের সুযোগ!


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাত্র ২১৭৩ টাকায় আমিরাত থেকে বাংলাদেশ ভ্রমণের সুযোগ!

ঢাকা: আরব আমিরাতের রাস আল-খাইমা ভিত্তিক আরএকে এয়ারওয়েজ এশিয়া ও আফ্রিকার ৬টি দেশে ওয়ানওয়ে যাত্রার জন্য মাত্র ১০০ দিরহাম (২১৭৩ টাকা) খরচায় প্লেনে ভ্রমণের অফার দিয়েছে।

তবে  মাত্র ২০০ ইউএই দেরহামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কাতার ও মিশর যাওয়া আসার এই সুযোগটি মূলত পাচ্ছেন আরব আমিরাতে বসবাসকারীরাই।

অক্টোবরের ১০ তারিখ এয়েরলাইনারটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই অফার দেওয়া হয়েছে।
আরএকে এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ উল্লেখিত দেশসহ মোট ১০টি শহরের জন্য এই বিশেষ সুযোগ প্রযোজ্য হবে। শহরগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, আবুধাবী, কায়রো, দোহা, জেদ্দা, কাঠমান্ডু, কোজিগর, লাহোর ও পেশওয়ার।

তবে এ সুযোগ পেতে যাত্রীদের অক্টোবরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে বুকিং দিতে হবে। আর গন্তুব্যে ওড়ার নির্দিষ্ট সময় হচ্ছে নভেম্বরের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। তবে নিজভূমে ফেরার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

এমিরেট্‌স২৪৭.কম জানায়, আরএকে এয়ারওয়েজ গত সপ্তাহে রাস আল খাইমা থেকে আবুধাবীতে যাত্রী পরিবহনের মাধ্যমে ইউএই’র অন্যতম পতাকাবাহী বিমানসংস্থার মর্যাদা লাভ করে। এছাড়া একই সময়ে তারা ইতিহাদ এয়ারওয়েজের সঙ্গে কোড অব শেয়ারিং চুক্তি স্বাক্ষর করে।

এ প্রসঙ্গে আরএকে এয়ারওয়েজের সিইও জন ব্রেফোর্ড বলেন, “ইতিহাদের সঙ্গে এই চুক্তি আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আরএকে কাতার এয়ারওয়েজ, ইতিহাদ বা আমিরাত এয়ারওয়েজের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারবে না, এটা আমরা শুরু থেকেই জানতাম। ইতিহাদের নিয়ম-নীতি আর ব্যবসা কৌশলও আমাদের মত অংশীদারিত্ব আর সহযোগিতার নীতির ওপর প্রতিষ্ঠিত। এ নীতি ব্যবসা সম্প্রসারণে সহায়ক।”

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান