৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:২০ পিএম BDST banglanew24
26 May 2012   04:00:34 PM   Saturday BdST
E-mail this

নেতাদের মুক্তির দাবিতে সিলেট ছাত্রদলের বিক্ষোভ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট ছাত্রদল।

শনিবার জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

গত ১৬ মে হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপি, ছাত্রদলসহ ১৮ দলীয় নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিমের আদালত। সেই থেকে ১৮ দলের নেতারা কারাগারেই রয়েছেন। পরে আরেকটি শুনানিতেও জামিন দেননি আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১২

ইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান