৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
15 Jun 2012   02:40:37 PM   Friday BdST
E-mail this

বাচসাস নির্বাচনের ভোটগ্রহণ চলছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০১২-২০১৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন জাতীয় প্রেস ক্লাবের বর্ধিত অংশের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

সমিতির বর্তমান সভাপতি রেজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এবারের নির্বাচনের ভোটার সংখ্যা ৩২৮ জন। দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, আব্দুর রহমান-ইকবাল করিম নিশান পরিষদ ও রফিকুজ্জামান-শপথ চৌধুরী পষিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার কলেন, ‘স্বতস্ফুর্তভাবে ভোটে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ সময় স্থবির থাকার পর এ নির্বাচনে যে উদ্দীপনা দেখছি, তা আগে দেখিনি।’

তিনি বলেন, ‘আমি আশা করবো, নতুন কমিটি ঐতিহ্যবাহী এ সংগঠনকে গতিশীল করবে।’

সভাপতি প্রার্থী রফিকুজ্জামান বলেন, ‘আমি দুবার সভাপতি ছিলাম। স্থবির সংগঠনকে সচল করেছি। নির্বাচিত হলে স্থায়ী ভবনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
এআই/এসএমএ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান