৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:২১ এএম BDST banglanew24
11 Jul 2012   02:32:36 AM   Wednesday BdST
E-mail this

প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি অনুসরণে জেলা প্রশাসকদের সুপারিশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষক নিয়োগে অনিয়ম রোধে বেসরকারি বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি অনুসরণের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।  

মঙ্গলবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে এ শিক্ষক নিয়োগে অভিযোগ তুলে জেলা প্রশাসকরা এ নিয়োগ পদ্ধতি অনুসরণের সুপারিশ করেছেন।

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয় তুলে ধরে সাতক্ষীরা ও বাগেরহাটের জেলা প্রশাসক বক্তব্য দেন।

প্রাথমিক (পঞ্চম শ্রেণী ব্যতিত) এবং মাধ্যমিক বিদ্যালয়ে (অষ্টম শ্রেণী ব্যতিত) বার্ষিক পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নে জেলা প্রশাসকদের নেতৃত্বে নেওয়ার সুপারিশ করেন খুলনার বিভাগীয় কমিশনার।

উপবৃত্তিতে সমতা এনে উপবৃত্তি প্রকল্পের বাইরে থাকা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।  

ঝরে পড়া রোধে শিল্পাঞ্চল, পাহাড়ী ও নদী ভাঙন এলাকায় অঞ্চলভিত্তিক নৈশকালীন পাঠদান চালু  করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় মূখী করতে শিক্ষার্থীদের এসব এলাকার উপবৃত্তি ও স্কুলফিডিংসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ উঠে এসেছে।

অধিবেশনে ১৬ জন জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা এবং সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকদের এসব সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেছেন, তারা বিভিন্ন সমস্য তুলে ধরার পাশাপাশি সুপারিশও করেছেন। বিষয়গুলো ভেবে দেখা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশারাফ হোসাইন ভূঁইয়ার সভপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
এসএমএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান