 |
ব্র্যাঞ্জেলিনা জুটি খ্যাত অভিনয় শিল্পী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। পিট জানিয়েছেন এখন বিয়ের লগ্ন সময়ের অপেক্ষা মাত্র!
গত সোমবার রাতে পিট অভিনীত নতুন ছবি ‘কিলিং দেম সফটলি’-এর প্রিমিয়ার শোতে তিনি বলেন, ‘আমি আমার বাচ্চাদের কাছ থেকে অনেক চাপ অনুভব করছি। আমি তাদের শৈশবেই বিয়ের কাজটা শেষ করতে চাই এবং এখনই তার উপযুক্ত সময়। সময় অনাগত, আমি এটা নিয়ে অভিভূত।’
৪৮ বছর বয়সী পিটের সঙ্গে ৩৭ বছর বয়সী জোলি জোড় বেঁধেছেন সাত বছর হলো। কিন্তু তাদের বাগদান হয়েছে গত বসন্তে। এ পযর্ন্ত তারা ছয় সন্তানের অভিভাবকও হয়েছেন- ম্যাডক্স (১১), প্যাক্স (৮), জাহারা (৭), শিলো (৬) এবং চার বছর বয়সী জমজ নক্স ও ভিভিয়ান।
এ মুহুর্তে দু’জনেই লন্ডনে রয়েছেন ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবির শুটিংয়ে। যদিও, তারা দু’জনেই অনেক ইতিহাস সৃষ্টি করেছেন ইতোমধ্যে, তারপরও পিট বলেছেন, জোলির সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়া তার জন্য এখনও গুরুত্বপূর্ণ বিষয়।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একটা পরিবার আছে এবং সেখানে আমরা সন্তান লালন পালনও করছি। তবু আমি অবাক হই তোমাদের বিবাহিত জীবন দেখে, যা আমার জন্যেও কতোটা অর্থবহ।’
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এমকে/গোরা