১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৫৯ এএম BDST banglanew24
25 May 2012   06:15:56 PM   Friday BdST
E-mail this

চট্টগ্রামের হাটহাজারীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের হাটহাজারীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে পশ্চিম ধলই ২ নম্বর ইউনিয়নের হিম্মত চৌধুরী বাড়িস্থ তাহেরীয়া ছাবেরিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠন আল্লামা তৈয়ব শাহ স্মৃতি সংসদ এ সংবর্ধনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি সৈয়দ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তাহেরিয়া ছাবেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মোছাহেব উদ্দিন বলেন, নীতি-নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

মানবিক মূল্যবোধ ও সৎ শিক্ষা জাতীয় ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই প্রকৃত শিক্ষা অর্জনই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান