৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:১৪ পিএম BDST banglanew24
31 Jul 2012   01:44:32 PM   Tuesday BdST
E-mail this

রাবিতে আরও ৫টি নতুন বিভাগ চালু হচ্ছে


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও ৫টি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে বিভাগগুলো খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করেছে।

নতুন বিভাগগুলো হলো-অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, বিজনেস অ্যান্ড ট্রেড এবং আর্থ সায়েন্স বিভাগ।  নতুন এ ৫ বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা হবে মোট ৫৪টি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘‘এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো সম্ভব না হলেও আগামী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।’’

এরই মধ্যে নতুন ৫ বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান