৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:২৫ পিএম BDST banglanew24
30 Dec 2012   04:52:40 PM   Sunday BdST
E-mail this

আমিরাতে মুখোশধারী সন্ত্রাসীর হামলায় বাংলাদেশি গুরুতর আহত


প্রবাস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমিরাতে মুখোশধারী সন্ত্রাসীর হামলায় বাংলাদেশি গুরুতর আহত
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আরব আমিরাতের দুবাইয়ের কারামা এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় এক বাংলাদেশিসহ ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন।

আহতরা সবাই রেস্টুরেন্ট কর্মী।  

রোববার আমিরাতের প্রকাশিত সংবাদ মাধ্যমগুলো জানায়, গত শুক্রবারের ওই ঘটনায় হাতে ক্রিকেট ব্যাট ও হকিস্টিক নিযে আসা মুখোশধারী সন্ত্রাসী দল একই এলাকায় রেস্টুরেন্ট কোম্পানির বরাদ্দ করা কর্মচারীদের বাসস্থানে হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে।   

কারামার জাবাল আরাফ এলাকার ওই কর্মীদের কর্মস্থল সংশ্লিষ্ট রেস্টুরেন্টর ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার রাত একটার পর রেস্টুরেন্ট বন্ধ করার পর ৩ কর্মচারী কাছেই তাদের বাসার উদ্দেশে রওনা করে। ঘরে ঢোকার মুহূর্তে পেছন থেকে কেউ তাদের একজনকে ডাকে। তাতে সারা দিতেই হকি স্টিক আর ক্রিকেট ব্যাট দিয়ে মুখোশধারী দুর্বুত্তরা তাদের ওপর হামলা চালায়।

এর পেছনে কী কারণ থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি ম্যানেজার।

এ ঘটনায় বুর দুবাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ আহতদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ না করলেও আহত বাংলাদেশির ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১২
একে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান