ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের নরসিংসার গ্রামের একটি বিল থেকে রোববার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বাংলানিউজকে জানান, নরসিংসার গ্রামের বিলে সকাল ১০টার দিকে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে দুপুর ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, গলাকাটা ছাড়াও নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর