১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:০৫ এএম BDST banglanew24
01 Jul 2012   04:00:47 PM   Sunday BdST
E-mail this

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের নরসিংসার গ্রামের  একটি বিল থেকে রোববার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বাংলানিউজকে জানান, নরসিংসার গ্রামের বিলে সকাল ১০টার দিকে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে দুপুর ১২টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
তিনি আরও জানান, গলাকাটা ছাড়াও নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান