৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:১৯ পিএম BDST banglanew24
02 Aug 2012   01:32:28 PM   Thursday BdST
E-mail this

‘টুইটার সিটি’ জাকার্তা!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘টুইটার সিটি’ জাকার্তা!

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে বলা হচ্ছে ‘টুইটার সিটি’। কার‌ণ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এ শহরের মানুষ এখন সবচেয়ে সক্রিয়।

নতুন এক জরিপে সম্প্রতি জাকার্তা জাপানের রাজধানী টোকিওকে ছাড়িয়ে গেছে। যেখানে রক্ষণশীল রাজতান্ত্রিক দেশ সৌদি আরবে টুইটারের ব্যবহার বেড়েছে ৯৩ শতাংশ।

জরিপে আরো দেখা গেছে, সারা বিশ্বে টুইটার ব্যবহারে প্রথম সারিতে আছে- লন্ডন, সাও পাওলো এবং নিউইয়র্ক।

কিছু দিন আগেও এ তিনটি শহর টুইটারে সবেচেয়ে সরব ছিল। কিন্তু সম্প্রতি জাকার্তা তাদের ছাড়িয়ে গেছে। এছাড়া, জাকার্তার পার্শ্ববর্তী শহর বানদুং রয়েছে ষষ্ঠ অবস্থানে। এ শহর ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মহানগরী।

সাম্প্রতিক এ জরিপ করেছে প্যারিসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেমিওকাস্ট। জরিপে তারা আরো দেখেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের বিচরণ গত ছয় মাসের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিশেষ করে ২০১১ সালে আরব বসন্তের সময় এ ধরনের ওয়েবসাইটের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। আরব বিশ্বে  টুইটারের জনপ্রিয়তা এখনো ব্যাপকহারে বাড়ছে।

যেখানে সৌদি আরবের রাজধানী রিয়াদ এক্ষেত্রে এখন বিশ্বে দশম স্থানে অবস্থান করছে। উপরন্তু রাজতান্ত্রিক এদেশে গত ছয় মাসে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিবন্ধন বেড়েছে ৯৩ শতাংশ। সারা দেশে বর্তমান ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ।

আরব বিশ্বে টুইটারের জনপ্রিয়তা প্রমাণের ক্ষেত্রে এটুকু উল্লেখ করাই যথেষ্ট যে, টুইটারে এখন ষষ্ঠ জনপ্রিয় ভাষা আরবি। সাধারণ টুইটের মধ্যে ২ দশমিক ৮ শতাংশ এখন আরবি ভাষায় লেখা হচ্ছে।

তবে, টু্ইটার ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো অনেক এগিয়ে আছে। বিশ্বের মোট ব্যবহারকারীর মধ্যে ২৭ দশমিক ৪ শতাংশই মার্কিন। এ দেশে অ্যাকাউন্ট শেয়ারের হার এখনো সর্বোচ্চ।

ব্রাজিলেও টুইটারের নিবন্ধনের হার বাড়ছে বেশ দ্রুত গতিতে। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে এদেশে টুইটার অ্যাকাউন্ট তিন কোটি ৩৩ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ১২ লাখ। যেখানে বিশ্বের মোট ব্যবহারকারীর ৮ শতাংশ ব্রাজিলীয়।

এদিকে টুইটার ব্যবহারের ক্ষেত্রে ব্রাজিলের কাছে তার দ্বিতীয় অবস্থানটি হারিয়েছে জাপান। তবে এদেশে ব্যবহার বাড়ছে উল্লেখযোগ্য হারে।

অবশ্য রাজধানী শহর হিসেবে টোকিও এখনো  দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তার পরেই আছে যথাক্রমে- লন্ডন, সাও পাওলো এবং নিউইয়র্ক।

আর দেশ হিসেবে শীর্ষ দশে রয়েছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, কানাডা, স্পেন এবং ফিলিপাইন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান