১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:২৬ এএম BDST banglanew24
21 Jul 2012   04:47:59 PM   Saturday BdST
E-mail this

স্থানসংকটে ভারতের পেট্রাপোল বন্দর: পণ্য খালাস-আমদানি-রপ্তানি ব্যাহত


আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্থানসংকটে ভারতের পেট্রাপোল বন্দর: পণ্য খালাস-আমদানি-রপ্তানি ব্যাহত

বেনাপোল: বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতীয় পেট্রাপোল বন্দরে পণ্যগুদাম ও টার্মিনাল না থাকায় পণ্য খালাসে জটিলতা দেখা দিয়েছে।

পণ্যবাহী ট্রাক পণ্য খালাস করতে না পেরে নো-ম্যানসল্যান্ড এলাকায় পণ্য খালাস করতে হচ্ছে। এতে করে পণ্যজটে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, বেনাপোল বন্দরে স্থান সংকট ও ভারতের পেট্রোপোল বন্দরে বাংলাদেশি রপ্তানি পণ্য খালাস্যের জন্য ওয়্যারহাউজ না থাকায় বন্দর এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ যানজট লেগেই থাকছে। এ কারণে জনভোগান্তিও বেড়েছে।

এ সমস্যা অনেকদিনের হলেও সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
 
এবিষয়ে জানতে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, প্রতিদিন ভারত থেকে আমদানি হচ্ছে ৩শ ট্রাকবাহী বিভিন্ন পণ্য।

এদিকে, ভারতে রপ্তানির উদ্দেশে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় ২শ ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে।

কিন্তু পেট্রোপোল বন্দরে বাংলাদেশি পণ্য খালাসের জন্য পণ্যগুদাম ও টার্মিনাল না থাকায় নোম্যান্সল্যান্ড এলাকায় ২ বিঘা আয়তনের ছোট মাঠে পণ্য খালাস করতে হচ্ছে। স্থান সংকটের কারণে সেখানে প্রতিদিন ১শ ট্রাকের বেশি পণ্য খালাস করা যাচ্ছে না।

অপেক্ষমান ট্রাকগুলো পেট্রোপোল বন্দরে প্রবেশ করতে না পারায় বেনাপোল বন্দরের প্রধান সড়কসহ বাইপাস সড়কে দীর্ঘ জটের সৃষ্টি হচ্ছে। এতে করে আমদানি ও রপ্তানিকারকদের লোকসান গুণতে হচ্ছে বলে জানান আমিনুল হক।  

তিনি জানান, এসমস্যার কারণে দিনের অধিকাংশ সময় জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, বেনাপোল বন্দর দিয়ে এ বছর রপ্তানি বেড়েছে দ্বিগুণ। এতে রাজস্ব আয়ও বেড়েছে। কিন্তু এ সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।
 
বেনাপোল বন্দর পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বাংলানিউজকে জানান, ভারতের পেট্রোপোল বন্দরে স্থান সংকটের কারণে রপ্তানি পণ্যের ট্রাকগুলো পেট্রোপোলে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। সে কারণে রপ্তানি পণ্যের চাপে দিনের অধিকাংশ সময় বেনাপোল বন্দরে দীর্ঘ যানজট লেগেই থাকছে। ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত।

বেনাপোল বন্দরে পণ্য ধারণ ক্ষমতা ৩৮ হাজার মেট্রিক টন হলেও আমদানি পণ্যই থাকছে প্রায় ৬০ হাজার মেট্রিক টন। আমদানি-রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণে বেনাপোল বন্দরের পরিধি বাড়ানোসহ পেট্রোপোল বন্দরে রপ্তানি পণ্য খালাসে টার্মিনাল নির্মাণ জরুরি বলে মন্তব্য করেন তিনি।   

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান