৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৫৮ এএম BDST banglanew24
15 Aug 2012   09:37:35 PM   Wednesday BdST
E-mail this

দেশে ২৫ লাখ মানুষ বেকার: অর্থমন্ত্রী


এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে ২৫ লাখ মানুষ বেকার: অর্থমন্ত্রী

সিলেট: দেশে মাত্র ২৫ লাখ মানুষ বেকার আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রধান সমস্যাগুলো সমাধান করেছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এখন আর মঙ্গা-দুর্ভিক্ষ নেই। খাদ্যের অভাবে কেউ মারা যায় না। কিন্তু স্বাধীনতার পর এখনও আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি। বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ লোক বেকার। সরকার এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে বুধবার বিকেলে পৃথক পৃথক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, “স্বাধীনতার ১৬ বছর আগে ১৯৫৫ সালে বাংলাদেশ নামটির জন্ম দেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং স্বাধীনতার পর মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি হয়েছে এবং যারা বিদেশে আছে তাদের দেশে এনে ফাঁসি কার্যকরের চেষ্টা চলছে। যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয়েছে এবং বর্তমান সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের হবে।”

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুর মতো মানুষকে যারা হত্যা করেছে, তারা মানুষ হতে পারে না, এরা কুলাঙ্গার।”

জাতির জনক বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ উল্লেখ করে তিনি বলেন, “তার মধ্যে ৪টি গুণ ছিল। প্রথমত- ধৈর্য্যশক্তি ও দুরদর্শীতা, দ্বিতীয়ত- অসাধারণ সাহস, তৃতীয়ত- ন্যায় এবং চতুর্থত- আজীবন তিনি জনকল্যাণে নিবেদিত ছিলেন।

জেলা প্রশাসনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী সবাইকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে বলেন, “এর মাঝে অন্যরকম বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে। তিনি দার্শনিক ছিলেন না। তবুও তার জীবনের মধ্যে দার্শনিকতার ছাপ রয়েছে।”

অর্থমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান