৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:১৭ পিএম BDST banglanew24
19 Sep 2012   10:03:40 PM   Wednesday BdST
E-mail this

ইসলামিক ফাইন্যান্সের রাইট শেয়ার অনুমোদন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভ্ক্তু ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে কোম্পানিটিকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিট্জি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বুধবার এসইসি চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৪৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত হার অনুয়াযী, ইসলামিক ফাইন্যান্সের বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দিতে পারবে কোম্পানিটি। আর এক্ষেত্রে প্রতিটি শেয়ারের জন্য ১০ টাকা ইস্যুমূল্য দিতে হবে বিনিয়োগকারীদের।

নির্ধারিত হার অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে  ২৫ কোটি ৪২ লাখ ৩ হাজার ৫৪০ টাকা উত্তোলন করবে।

রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাসেল টু-এর শর্ত পরিপালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এক্ষেত্রে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স লিমিটেড।

গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নীরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুসারে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৮৭ পয়সা।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ১শ’ কোটি টাকা করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এইচএমএম/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান