৭০তম জন্মদিনটি বেশ জমকালো আয়োজনে পালন করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। আজ তার ৭২ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাই বিশেষ জরুরি কাজ ছাড়া কোন কাজ রাখেননি তিনি। আজকের দিনটা পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাতে চান এক সময়কার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা।
তিনি বাংলানিউজকে বলেন ‘এখন বয়স হয়েছে না। তাই খুব বেশি জমকালো কোন আয়োজন রাখছি না। আমি শুধু বলতে চাই সবাই যেন আমার জন্য দোয়া করেন। এবং আরো কিছু বছর যেন আমি কাজ করে যেতে পারি।’
এ অভিনেতার গুলশানের বাসায় জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তার পরিবারের লোকজন ছাড়াও কাছের বন্ধু বান্ধবরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি ১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ‘ঘরোয়া’ নামে টেলিভিশন নাটকের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে পরিচিতি পান। তবে এর পর শুধুই চলচ্চিত্র। তিনশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিজেও নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র।
বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জিআর