১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে নাটক ‘হৃদয়কাব্য’। ঐ দিন রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। এ নাটকে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী রোমানা মালিক মুনমুন এবং শ্যামল মাওলা।
নাটকটি রচনা করেছেন হাশিম রনি এবং পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ। নাটকের গল্পে দেখা যাবে ব্যবসায়ী মুহিত সাহেবের একমাত্র ছেলে শামীম। শামীম ভার্সিটি পড়া শেষ করে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পর থেকেই চঞ্চল প্রকৃতির ছেলে শামীম কেমন গম্ভীর হয়ে থাকে সবসময়। এ নিয়েই নাটকের গল্প।
এতে মুনমুন ও শ্যামল ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরি, শফিউল ইসলাম বাবু, গোলাম-এ-মোস্তফা, বদিউর রহমান সোহেল প্রমূখ।
বাংলাদেশ সময় : ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
জিআর