ঢাকা: ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান আজাদ এমপি বলেছেন, “বর্তমানে দুর্নীতির অপর নাম কালো বিড়াল। আর এই কালো বিড়াল প্রতিটি মন্ত্রণালয়ে লুকিয়ে আছে।...``
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সোমবারের গণসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান বলেন, “গণসমাবেশ বন্ধ করার জন্য এ সরকার ইতিহাসের কালো অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু জনগণ স্বত:স্ফূর্তভাবে যোগদান করেছে।”
তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের ১৪ তারিখের সমাবেশ দেখেছি, সে সমাবেশে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। সেখানে কোনো লোকজন ছিল না।”
বাংলাদেশ সময় ১৫৩৫ ঘণ্টা, জুন ১১, ২০১২
এমএস/এমএন/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com