ঢাকা: অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড।
ব্যাংকের সিলেট উপশহর শাখায় সম্প্রতি দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এসভিপি ( সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) কাজী জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিলেট শাখার প্রধান এসভিপি আবু আশরাফ সিদ্দিকী।
এছাড়াও প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিলেট অঞ্চলের ব্যাংকের মোট ১৮টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর